প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬
হঠাৎ লামা-আলীকদম সফরে হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, লামা বান্দরবান ||
বান্দরবানের লামা ও আলীকদমে আসলেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।রবিবার (২২ ফেব্রুয়ারি) লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন স্থানে ঘুরতে দেখা গেছে তাকে।মুখে মাস্ক পরে ঘুরছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তিনি উপজেলার ইয়াংছা চেকপোস্ট সংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় করেন। পরে তাকে লামা বাজারে এবং পরে আলীকদম বাজারে ঘুরতে দেখা গেছে।তারা আরও জানান, ব্লু জিন্স প্যান্ট, কালো জার্সি এবং মুখে মাস্ক পরে তিনি ঘুরে বেড়ান। তার সঙ্গে কয়েকজন সঙ্গী ছিলেন। আকস্মিকভাবে কেন তার এই সংক্ষিপ্ত সফর, সে বিষয়ে কেউ কিছু জানতে পারেনি।এনসিপির লামা উপজেলা সমন্বয়কারী মো. নাজমুল হোসেন বলেন, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এ সফর সম্পর্কে সাংগঠনিকভাবে কোনো কিছুই জানানো হয়নি।তিনি আরও বলেন, পরে জানতে পারি, এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত সফর।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত