প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬
মহেশখালী-কুতুবদিয়া এমপির গাড়ির চাপায় শিশু শিক্ষার্থী নিহত!
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের বান্দরবান ||
বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহর থাকা একটি গাড়ী চাপায় মো. খালেদ বিন ওয়ালিদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২ জন।রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এই ঘটনা ঘটে। আহত শিশুকে উদ্ধার করে নিকটস্থ বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দেশ ও দশের কথা বলতেপ্রত্যক্ষদর্শীরা জানায়, এমপির গাড়ির পেছনে থাকা ৩ নং গাড়ির ধাক্কায় শিশুটি আহত হয়।গাড়ির বহরে থাকা তারেক রহমান জানান, মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলমগীর ফরিদ নির্বাচন পরবর্তী তার নির্বাচনী এলাকা কুতুবদিয়া সফরে যান। সেখান থেকে ফেরার পথে বদরখালী প্রধান সড়কে শিশুটি বহরে থাকা একটি গাড়িতে ধাক্কা লেগে আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, এসময় উত্তেজিত জনতা বহরে থাকা গাড়িটি ভাংচুর করে।সংসদ সদস্য আলমগীর ফরিদ নিরাপদে গন্তব্যে ফিরেছেন।এই বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এমপির গাড়িতে নয় তার বহরে থাকা একটি গাড়ির ধাক্কায় বদরখালীর এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।নিহত শিশুটি বদরখালী আহমদ কবিরের ঘাটা সংলগ্ন তেচ্ছিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলাম ও সুমাইয়া দম্পতির সন্তান ও স্থানীয় নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত