প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
চকরিয়ায় ৩ সাংবাদিকের উপর বালু খেকো নাজিমের হামলা
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের বান্দরবান ||
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বালুর পয়েন্ট এলাকায় তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।দেশ ও দশের কথা বলতেঅভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি ইকবাল ফারুক, দৈনিক সংবাদের চকরিয়া প্রতিনিধি এবং দৈনিক কালের কণ্ঠের চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ বালু উত্তোলন সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান। এ সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে সাংবাদিকদের উপর।হামলায় একজন সাংবাদিকের হাত ভেঙে যায় এবং অপর দুইজনও আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। গুরুতর আহত সাংবাদিককে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। এঘটনায় বিভিন্ন মহলের নিন্দার ঝড় উঠেছে।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত