প্রতিদিনের বান্দরবান

নাইক্ষ্যংছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক রোগীর চিকিৎসা সেবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আছারতলী তাফহীমূল কোরআন দাখিল মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় গর্জনিয়া জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।ক্যাম্পটির উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)সহ পরিচালনা পর্ষদের সদস্যরা। এতে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে কয়েক শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্রত্যন্ত এলাকা থেকে আসা সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।ক্যাম্পে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান বদিউল আলম, ভাইস চেয়ারম্যান সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল, এমডি ডা. মো. গরিবেনেওয়াজ, ডিএমডি এরশাদ, ডা. শাকিবসহ অন্যান্য পরিচালকবৃন্দ।এ সময় বক্তারা বলেন, “আমরা সমাজের জন্য কিছু করতে চাই। এ এলাকার মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। যার যার অবস্থান থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করা উচিত। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”স্থানীয়রা জানান, দুর্গম এ এলাকায় এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের দাবি জানান তারা।

নাইক্ষ্যংছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক রোগীর চিকিৎসা সেবা