প্রতিদিনের বান্দরবান

কক্সবাজার সমুদ্রে ডুবে পর্যটক যুবকের মৃত্যু

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে মেহেদী হাসান আবির নামে এক পর্যটক মারা গেছেন।আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সাগরে নিখোঁজ হয়ে বিকাল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে লাইফ গার্ডের সদস্যরা।মারা যাওয়া পর্যটক আবির চট্টগ্রামের আজিজ নগর এলাকার বাসিন্দা এবং নগরের রিয়াজুদ্দিন বাজারে একটি সিসিটিভি ক্যামেরার দোকানে কর্মরত ছিলেন।আবিরের সঙ্গে বেড়াতে আসা বন্ধুরা জানান, আবির তার তিন বন্ধু মোঃ আরিফুল ইসলাম, মোঃ তানজিন, মোঃ মারুফুল হাসান রিপনকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজারে ঘুরতে আসেন। কক্সবাজারে পৌঁছে দুপুর প্রায় ২টার দিকে তারা সুগন্ধা সৈকতে গোসলে নামেন। গোসলের একপর্যায়ে আবির সাগরে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যান।নিখোঁজের তিন ঘন্টা পর বিকেল ৫টার দিকে আবিরের মরদেহ সৈকতে ভেসে উঠতে দেখা যায়। এসময় সি সেইফ লাইফগার্ড সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে সি সেইফ লাইফ গার্ডের দলনেতা সাইফুল্লাহ সিফাত বলেন, মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর দ্রুত আবিরকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সমুদ্রে ডুবে পর্যটক যুবকের মৃত্যু