প্রতিদিনের বান্দরবান

লামায় রিসোর্টে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অনিক ত্রিপুরা গ্রেফতার

ছবি: ভিডিও থেকে নেওয়া।

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জাভ্যালী এলাকায় অবস্থিত “জঙ্গল বিলাস” রিসোর্টে হামলা, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির ঘটনায় প্রধান আসামি অনিক ত্রিপুরাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আমিরুল ইসলাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারী অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ মার্চ ২০২৬ তারিখে প্রথমে একদল সন্ত্রাসী রিসোর্টে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং হুমকি দেয়। পরবর্তীতে ২৩ মার্চ সকালে অনিক ত্রিপুরার নেতৃত্বে আসামিরা দেশীয় অস্ত্র ও পেট্রোল নিয়ে রিসোর্টে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

এ সময় রিসোর্টের স্থাপনা, স্টোররুম, ইলেকট্রনিক সরঞ্জামসহ বিভিন্ন মালামাল পুড়ে যায় এবং নগদ ৯২ হাজার ৫০০ টাকা লুট করা হয়। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর আসামিরা রিসোর্ট কর্তৃপক্ষকে পুনরায় চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি থানায় জানানো হলেও মামলা গ্রহণে বিলম্ব হওয়ায় আদালতে অভিযোগ দায়ের করা হয়।প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে ।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

লামায় রিসোর্টে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অনিক ত্রিপুরা গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জাভ্যালী এলাকায় অবস্থিত “জঙ্গল বিলাস” রিসোর্টে হামলা, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির ঘটনায় প্রধান আসামি অনিক ত্রিপুরাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আমিরুল ইসলাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারী অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ মার্চ ২০২৬ তারিখে প্রথমে একদল সন্ত্রাসী রিসোর্টে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং হুমকি দেয়। পরবর্তীতে ২৩ মার্চ সকালে অনিক ত্রিপুরার নেতৃত্বে আসামিরা দেশীয় অস্ত্র ও পেট্রোল নিয়ে রিসোর্টে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

এ সময় রিসোর্টের স্থাপনা, স্টোররুম, ইলেকট্রনিক সরঞ্জামসহ বিভিন্ন মালামাল পুড়ে যায় এবং নগদ ৯২ হাজার ৫০০ টাকা লুট করা হয়। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর আসামিরা রিসোর্ট কর্তৃপক্ষকে পুনরায় চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি থানায় জানানো হলেও মামলা গ্রহণে বিলম্ব হওয়ায় আদালতে অভিযোগ দায়ের করা হয়।প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে ।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত