বান্দরবানের লামায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন লামা উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আলী মিয়ার সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আইয়ুব আলী কোম্পানি। প্রথম দিনের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বন্যাদুর্গত প্রায় ৫০০ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
শনিবার (১১ জুলাই) দিনব্যাপী পৌরসভার চেয়ারম্যান পাড়া, লামার মুখ, নয়া পাড়া ও চম্পাতলিসহ ৯টি ওয়ার্ডের বিভিন্ন আশ্রয়কেন্দ্র এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে ঘুরে প্রত্যেকের ঘরে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে লামা পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই চরম সংকটে দুর্গতদের দুর্ভোগ লাঘব করতে আইয়ুব আলী কোম্পানির পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নগদ অর্থ পেয়ে তাৎক্ষণিক খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ কেনার সুবিধা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন দুর্গত এলাকার সাধারণ মানুষ।
আলহাজ্ব আইয়ুব আলী কোম্পানি বলেন,"দুর্যোগের এই কঠিন সময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আমার সামর্থ্য সীমিত হলেও মানুষের কষ্ট লাঘবে এই প্রচেষ্টা কাজে লাগবে।পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ৫০০ পরিবারের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হবে এবং আগামীতেও এই ধরণের মানবিক ও সামাজিক সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, "আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই দুর্গত ও পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়াই। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন