প্রতিদিনের বান্দরবান

লামায় মসজিদের জায়গায় দোকান নির্মাণ করে ভাড়া নেন আওয়ামী লীগ নেতা

ছবি: প্রতিদিনের বান্দরবান

বান্দরবান জেলার লামা উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মসজিদের জায়গা জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তায় নয়, জবর দখলকৃত জায়গায় দোকান ঘর নির্মাণ করে গত ১০ বছর ধরে ভাড়া হাতিয়ে নিচ্ছেন ওই ব্যক্তি। উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মেম্বারের ভাই আবেদ আলী এ জায়গা জবর দখল করেন। 

শনিবার সকালে (২ মে) রুপসীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গোলজার হোসেন এ অভিযোগ করেন। অভিযুক্ত আবেদ আলী রুপসীপাড়া ইউনিয়নের মৃত বাদশা মিয়ার ছেলে। মসজিদের জমি উদ্ধারে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গোলজার হোসেন।

অভিযোগে জানা যায়, উপজেলার ২৯৪নং দরদরী মৌজার আর/১৫৯১নং হোল্ডিং মুলে ৩ একর ৩৫ শতক জাযগা রূপসী পাড়া বাজার জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির নামে রেকর্ডভুক্ত আছে। মসজিদ কর্তৃপক্ষ ১৯৮১-৮২ সনের বন্দোবস্তি মোকদ্দমা মূলে প্রাপ্ত এ জায়গার নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছেন। রেকর্ডভুক্ত সব জায়গা দখলে থাকলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মো. আবেদ আলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন মেম্বারের সহোদর ভাই হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে মসজিদের ১০ শতক জায়গা দখল করে নেন। পরে জবর দখলকৃত জায়গায় তিনটি দোকান ঘর নির্মাণ করে একটিতে নিজে ব্যবসা করছেন, বাকি দুটি ভাড়া দিয়ে টাকা আদায় করে আত্নসাৎ করছেন।

অভিযোগে আরও জানা যায়, “মসজিদের জায়গা ছেড়ে দিতে বার বার বলা হলেও আবেদ আলী তা প্রত্যাখ্যান করে উল্টো মসজিদ কমিটির সদস্যদেরকে বিভিন্ন মামলা-হামলার ভয় দেখিয়ে হয়রানি করছেন। এতে মসজিদের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে এবং এলাকায় বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, বিরোধীয় জায়গার উপর একটি গ্যারেজ ও একটি চা দোকান রয়েছে। পাশের জায়গা জবর দখল করে পাকা ভবন নির্মাণ করেছে আনসার ও ভিডিপি। এ সময় এক দোকানের ভাড়াটিয়া রহিম বলেন, প্রতি মাসে দুই হাজার টাকা ভাড়া ধার্য করে ১৩ বছর আগে আবেদ আলীর কাছ থেকে দোকান ভাড়া নিয়েছি। কার জায়গা তা জানি না।

এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুস সাত্তার ফরাজি জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবেদ আলী মসজিদের ১০ শতক জায়গা জোর পূর্বক জবর দখল করেছিলেন। আবেদ আলীর ভাই আবুল হোসেন তৎকালীন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে থাকায় প্রতিবাদ করেও জায়গা উদ্ধার করা সম্ভব হয়নি।

তবে অভিযুক্ত আবেদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, যে জায়গায় দোকান নির্মাণ করেছি, সেটি আমার ক্রয়কৃত জায়গা। আমার কাছে জায়গার বৈধ দলিলপত্র রয়েছে।

এদিকে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানায়, রুপসীপাড়া বাজার জামে মসজিদের জায়গা আবেদ আলী নামের এক ব্যক্তি জবর দখল করেছেন বলে অভিযোগ পেয়েছি। তদন্ত করে মসজিদ ও মাদ্রাসার জায়গা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

শনিবার, ০২ মে ২০২৬

লামায় মসজিদের জায়গায় দোকান নির্মাণ করে ভাড়া নেন আওয়ামী লীগ নেতা

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত