প্রতিদিনের বান্দরবান

লক্ষ্মীপুরে নবজাতক সন্তান ফেলে মা উধাও

লক্ষ্মীপুরে নবজাতক সন্তান ফেলে মা উধাও
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক মাস বয়সী কন্যা সন্তানকে ঘরে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। এতে মায়ের সান্নিধ্য না পেয়ে নবজাতকের কান্নায় চরম দুশ্চিন্তা ও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন শিশুটির বাবা ও পরিবারের সদস্যরা।

শিশুটির বাবা রাতুল ইসলাম রাফি জানান, টিকার কার্ড আনার কথা বলে তার স্ত্রী ইশরাত জাহান মারিয়া বাড়ি থেকে বের হয়ে যান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি।

রাফির অভিযোগ, এক স্কুল শিক্ষিকার প্ররোচনায় তার স্ত্রী এমনটি করেছেন। তিনি আরও দাবি করেন, স্ত্রীর খোঁজে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে অসদাচরণ ও হুমকির মুখে পড়েন।

তবে এ বিষয়ে মারিয়া ও তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য দিলীপ বিশ্বাস জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে এবং প্রাথমিকভাবে জানা গেছে, মারিয়াকে তার বাবার বাড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

শনিবার, ০২ মে ২০২৬

লক্ষ্মীপুরে নবজাতক সন্তান ফেলে মা উধাও

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক মাস বয়সী কন্যা সন্তানকে ঘরে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। এতে মায়ের সান্নিধ্য না পেয়ে নবজাতকের কান্নায় চরম দুশ্চিন্তা ও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন শিশুটির বাবা ও পরিবারের সদস্যরা।

শিশুটির বাবা রাতুল ইসলাম রাফি জানান, টিকার কার্ড আনার কথা বলে তার স্ত্রী ইশরাত জাহান মারিয়া বাড়ি থেকে বের হয়ে যান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি।

রাফির অভিযোগ, এক স্কুল শিক্ষিকার প্ররোচনায় তার স্ত্রী এমনটি করেছেন। তিনি আরও দাবি করেন, স্ত্রীর খোঁজে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে অসদাচরণ ও হুমকির মুখে পড়েন।

তবে এ বিষয়ে মারিয়া ও তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য দিলীপ বিশ্বাস জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে এবং প্রাথমিকভাবে জানা গেছে, মারিয়াকে তার বাবার বাড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত