প্রতিদিনের বান্দরবান

লামায় যান্ত্রিক ত্রুটির কারণে মিনিট্রাক খাদে, আহত ২

ছবি: প্রতিদিনের বান্দরবান

বান্দরবানের লামা-চকরিয়া সড়কের সাড়ে চার মাইল নামক স্থানে গ্যাসের সিলিন্ডার ভর্তি মিনিট্রাক (বোলারু) নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িটি শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে লামার হরিণঝিরি বাজার হইতে চট্টগ্রামের উদ্দেশ্যে নেওয়ার প্রাক্কালে এই দুর্ঘটনা ঘটে। বোলারু মিনিট্রাক,  লাইসেন্স নাম্বার চট্টমেট্রো-ন-১১- ৮১৪৯।  

জানা যায়, স্টিয়ারিংয়ের রড খুলে পড়ে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আনুমানিক ৮০/৯০ ফুট নিচে পড়ে যায়। এতে গাড়ির সামনে ভিতরে থাকা ড্রাইভার মোঃ ইমাম হোসেন (২৫)  ও গ্যাসের বোতলের মালিকের ম্যানেজার মোঃ ফরিদ উদ্দিন (৩৩) গুরুতর আহত হইলে স্থানীয় জনসাধারণ তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

তারা বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনায় পতিত ট্রাকটি ঘটনাস্থলে পড়ে আছে। ঘটনাস্থলে কুমারী পুলিশ ক্যাম্পের পুলিশ অবস্থান করছে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নাম ও ঠিকানাঃ মোঃ ইমাম হোসেন, ড্রাইভার (২৫) পিতা- মোঃ শাহাদাত হোসেন মাতা-জোসনা বেগম সাং- মধুঝিরি,০৭ নং ওয়ার্ড, লামা পৌরসভা থানা- লামা জেলা-বান্দরবান পার্বত্য জেলা।

মোঃ ফরিদ উদ্দিন, গ্যাসের বোতলের মালিকের ম্যানেজার (৩৩) পিতা- মুকুল মিয়া মাতা- পুলি বেগম সাং-হরিণ ঝিরি,০৯ নং ওয়ার্ড, লামা পৌরসভা থানা- লামা জেলা- বান্দরবান পার্বত্য জেলা।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

লামায় যান্ত্রিক ত্রুটির কারণে মিনিট্রাক খাদে, আহত ২

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

বান্দরবানের লামা-চকরিয়া সড়কের সাড়ে চার মাইল নামক স্থানে গ্যাসের সিলিন্ডার ভর্তি মিনিট্রাক (বোলারু) নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িটি শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে লামার হরিণঝিরি বাজার হইতে চট্টগ্রামের উদ্দেশ্যে নেওয়ার প্রাক্কালে এই দুর্ঘটনা ঘটে। বোলারু মিনিট্রাক,  লাইসেন্স নাম্বার চট্টমেট্রো-ন-১১- ৮১৪৯।  

জানা যায়, স্টিয়ারিংয়ের রড খুলে পড়ে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আনুমানিক ৮০/৯০ ফুট নিচে পড়ে যায়। এতে গাড়ির সামনে ভিতরে থাকা ড্রাইভার মোঃ ইমাম হোসেন (২৫)  ও গ্যাসের বোতলের মালিকের ম্যানেজার মোঃ ফরিদ উদ্দিন (৩৩) গুরুতর আহত হইলে স্থানীয় জনসাধারণ তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

তারা বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনায় পতিত ট্রাকটি ঘটনাস্থলে পড়ে আছে। ঘটনাস্থলে কুমারী পুলিশ ক্যাম্পের পুলিশ অবস্থান করছে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নাম ও ঠিকানাঃ মোঃ ইমাম হোসেন, ড্রাইভার (২৫) পিতা- মোঃ শাহাদাত হোসেন মাতা-জোসনা বেগম সাং- মধুঝিরি,০৭ নং ওয়ার্ড, লামা পৌরসভা থানা- লামা জেলা-বান্দরবান পার্বত্য জেলা।

মোঃ ফরিদ উদ্দিন, গ্যাসের বোতলের মালিকের ম্যানেজার (৩৩) পিতা- মুকুল মিয়া মাতা- পুলি বেগম সাং-হরিণ ঝিরি,০৯ নং ওয়ার্ড, লামা পৌরসভা থানা- লামা জেলা- বান্দরবান পার্বত্য জেলা।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত