প্রতিদিনের বান্দরবান

হায়দার নাশী দাখিল মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ছবি: প্রতিদিনের বান্দরবান

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালি হায়দার নাশী মোহাম্মাদিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আবু তাহের মিয়া।

মোহাম্মদ হোসইনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো. সিরাজুল আমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউপির সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন মজুমদার, লামা পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাশেম, সাবেক ৬নং ইউপি সদস্য শফিউল আলম, জাফর আলী, আবুল ফজল, রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে জাতীয় সংগীত ও বিদায়ী সংগীত পরিবেশন করেন অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে অতিথিদের বরণ এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অতিথিরা বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে। দেশের উন্নয়নে নিজেদের দক্ষ ও সৎ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা। একই সঙ্গে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষে মাদ্রাসার সুপার উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

হায়দার নাশী দাখিল মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালি হায়দার নাশী মোহাম্মাদিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আবু তাহের মিয়া।

মোহাম্মদ হোসইনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো. সিরাজুল আমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউপির সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন মজুমদার, লামা পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাশেম, সাবেক ৬নং ইউপি সদস্য শফিউল আলম, জাফর আলী, আবুল ফজল, রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে জাতীয় সংগীত ও বিদায়ী সংগীত পরিবেশন করেন অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে অতিথিদের বরণ এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অতিথিরা বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে। দেশের উন্নয়নে নিজেদের দক্ষ ও সৎ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা। একই সঙ্গে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষে মাদ্রাসার সুপার উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত