বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (২১) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিনঝিরি (সাদাপাহাড়) এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ সায়েম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার বাসিন্দা মোঃ সাইফুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সায়েম তার পাঁচ বন্ধুকে সঙ্গে নিয়ে দুপুর ১২টার দিকে মিনঝিরি এলাকায় অবস্থিত ‘হোয়াইট পিক স্টেশন’ নামের একটি রিসোর্টে বেড়াতে আসেন। রিসোর্টে চেক-ইন করার পর দুপুর ১টার দিকে তারা মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় অসতর্কতাবশত সায়েম নদীর গভীর অংশে চলে গেলে পানিতে তলিয়ে যান।
ঘটনার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে লামা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি দল দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
রিসোর্টটির ম্যানেজার মোঃ আরাফাত জানান, পর্যটকদের সতর্ক করতে নদীর গভীর অংশে লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছিল এবং সেখানে না যেতে নির্দেশনাও দেওয়া হয়। তবে সতর্কবার্তা উপেক্ষা করে সায়েমসহ তার বন্ধুরা ওই এলাকায় নামলে দুর্ঘটনাটি ঘটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ সায়েমের সন্ধান পাওয়া যায়নি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন