প্রতিদিনের বান্দরবান

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

ছবি: প্রতিদিনের বান্দরবান

খাগড়াছড়ি জেলার পানছড়িতে দুর্বৃত্তরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য মো. ইমন হোসেনকে (২৫) গুলি করে হত্যা করে। 

বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার একটি স’ মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে। 

ইউপিডিএফ (গণতান্ত্রিক) পানছড়ি উপজেলার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা গণমাধ্যমের কাছে দাবি করেন, সকালে ইমন হোসেন সাংগঠনিক কাজে বের হলে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। 

তবে এই অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, একজনকে গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। তবে নিহত ব্যক্তি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কি না বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

শনিবার, ০৯ মে ২০২৬

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

খাগড়াছড়ি জেলার পানছড়িতে দুর্বৃত্তরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য মো. ইমন হোসেনকে (২৫) গুলি করে হত্যা করে। 

বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার একটি স’ মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে। 

ইউপিডিএফ (গণতান্ত্রিক) পানছড়ি উপজেলার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা গণমাধ্যমের কাছে দাবি করেন, সকালে ইমন হোসেন সাংগঠনিক কাজে বের হলে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। 

তবে এই অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, একজনকে গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। তবে নিহত ব্যক্তি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কি না বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত