প্রতিদিনের বান্দরবান

বান্দরবান প্রেসক্লাব নির্বাচন: সভাপতি নাছিরুল আলম, সাধারণ সম্পাদক এন এ জাকির

ছবি: সংগৃহীত

বান্দরবান প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক কর্ণফুলীর বিশেষ প্রতিনিধি নাছিরুল আলম সভাপতি এবং সময় টিভির বান্দরবান প্রতিনিধি এন এ জাকির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বান্দরবান প্রেসক্লাব হলরুমে উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার ও রুমা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাসেল দে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রেসক্লাবের মোট ৩৯ জন ভোটারের মধ্যে ৩৮ জন সাংবাদিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে নাছিরুল আলম ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মো. ওসমান গনি পেয়েছেন ১৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে এন এ জাকির ৩৪ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলাম প্রদীপ পেয়েছেন ৪ ভোট।

সহসভাপতি পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক। এই পদের অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মিনারুল হক ৮ ভোট, এম এ হাকিম চৌধুরী ৭ ভোট এবং মো. হোসাইন সম্রাট ৪ ভোট পান।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে রিজভী রাহাত এবং কোষাধ্যক্ষ পদে মো. ইসহাক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং বান্দরবানে কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য বজায় রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বান্দরবান প্রেসক্লাব নির্বাচন: সভাপতি নাছিরুল আলম, সাধারণ সম্পাদক এন এ জাকির

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

বান্দরবান প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক কর্ণফুলীর বিশেষ প্রতিনিধি নাছিরুল আলম সভাপতি এবং সময় টিভির বান্দরবান প্রতিনিধি এন এ জাকির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বান্দরবান প্রেসক্লাব হলরুমে উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার ও রুমা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাসেল দে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রেসক্লাবের মোট ৩৯ জন ভোটারের মধ্যে ৩৮ জন সাংবাদিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে নাছিরুল আলম ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মো. ওসমান গনি পেয়েছেন ১৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে এন এ জাকির ৩৪ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলাম প্রদীপ পেয়েছেন ৪ ভোট।

সহসভাপতি পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক। এই পদের অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মিনারুল হক ৮ ভোট, এম এ হাকিম চৌধুরী ৭ ভোট এবং মো. হোসাইন সম্রাট ৪ ভোট পান।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে রিজভী রাহাত এবং কোষাধ্যক্ষ পদে মো. ইসহাক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং বান্দরবানে কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য বজায় রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত