যোগদানের মাত্র ছয় মাস ছয় দিনের মাথায় হঠাৎ বদলি করা হয়েছে বান্দরবানের ২৩তম জেলা প্রশাসক (ডিসি) মো. সানিউল ফেরদৌসকে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক নাজনীন সুলতানাকে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নাজনীন সুলতানাকে বান্দরবানের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রশাসনিক এই রদবদল নিয়ে জেলাজুড়ে ব্যাপক কৌতূহল ও গুঞ্জন তৈরি হয়েছে। মাত্র ছয় মাসের মাথায় কেন হঠাৎ জেলা প্রশাসককে সরিয়ে দেওয়া হলো, তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে।
সরকারি নথি অনুযায়ী, মো. সানিউল ফেরদৌস চলতি বছরের ২ এপ্রিল বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। গতকাল বুধবারও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেছিলেন তিনি। দায়িত্ব নেওয়ার পর মাঠপর্যায়ে তাঁর কার্যক্রম গুছিয়ে ওঠার আগেই এই আকস্মিক বিদায়ের আদেশ সবাইকে চমকে দিয়েছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সানিউল ফেরদৌসের এই ঝটিকা বদলির সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। ফলে এই প্রশাসনিক পরিবর্তনের পেছনে রুটিন রদবদল নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে জেলাজুড়ে নানা মহলে আলোচনা-সমালোচনা চলছে।
এদিকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া নাজনীন সুলতানা খুব দ্রুতই বান্দরবানে এসে তাঁর নতুন কর্মস্থলে যোগ দেবেন এবং দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন