বান্দরবানের আলীকদম-থানচি সংযোগ সড়কে পর্যটক ও যাত্রীবাহী একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। আজ সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সড়কের ২১ কিলোমিটার এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আলীকদম উপজেলা সদর থেকে কয়েকজন পর্যটক ও স্থানীয় যাত্রী নিয়ে একটি জিপ গাড়ি থানচির তিন্দু বাজার, নাফাখুম ও অমিয়াখুমের উদ্দেশে রওনা দেয়। পথে আলীকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার এলাকায় পৌঁছালে পাহাড়ি ঢালু সড়ক দিয়ে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং পাঁচজন গুরুতর আহত হন।
দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এবং মোবাইল নেটওয়ার্কবিচ্ছিন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
খবর পেয়ে বিজিবির ৩৮ ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তারা আহত পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অন্যদিকে, নিহত দুইজনের মরদেহ আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করবে বলে জানা গেছে।
৩৮ বিজিবির অ্যাডজুট্যান্ট মো. জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাহাড়ি সড়কটির এই অংশটি অত্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ। ফলে দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। পর্যটন মৌসুমে এই ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়কে যানবাহন চলাচলে বাড়তি সতর্কতা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জোর দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন