প্রতিদিনের বান্দরবান

লামায় কুকুরের কামড়ে ১০-১৩ জন আহত, পৌরবাসীর মধ্যে তীব্র আতঙ্ক

ছবি: প্রতিদিনের বান্দরবান

বান্দরবানের লামা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে একটি বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে অন্তত ১০-১৩ জন পথচারী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। হঠাৎ কুকুরের এমন উপদ্রবে পুরো পৌর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে একটি বেওয়ারিশ কুকুর পথচারীদের ওপর অতর্কিত হামলা চালাতে শুরু করে। পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় কুকুরটির কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৩ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, আক্রান্ত কুকুরটি 'পাগল' হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সেটি সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে। এর ফলে সাধারণ মানুষ রাস্তাঘাটে বের হতে ভয় পাচ্ছেন, বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।

পৌরবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, "পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়লেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।" তারা অতিদ্রুত এই হিংস্র কুকুরগুলো শনাক্ত করে জননিরাপত্তা নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, কুকুরের কামড়ে আহত বেশ কয়েকজন হাসপাতালে এসেছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্কের ভ্যাকসিন (Anti-Rabies Vaccine) দেওয়ার প্রক্রিয়া চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

লামায় কুকুরের কামড়ে ১০-১৩ জন আহত, পৌরবাসীর মধ্যে তীব্র আতঙ্ক

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

বান্দরবানের লামা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে একটি বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে অন্তত ১০-১৩ জন পথচারী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। হঠাৎ কুকুরের এমন উপদ্রবে পুরো পৌর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে একটি বেওয়ারিশ কুকুর পথচারীদের ওপর অতর্কিত হামলা চালাতে শুরু করে। পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় কুকুরটির কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৩ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, আক্রান্ত কুকুরটি 'পাগল' হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সেটি সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে। এর ফলে সাধারণ মানুষ রাস্তাঘাটে বের হতে ভয় পাচ্ছেন, বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।

পৌরবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, "পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়লেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।" তারা অতিদ্রুত এই হিংস্র কুকুরগুলো শনাক্ত করে জননিরাপত্তা নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, কুকুরের কামড়ে আহত বেশ কয়েকজন হাসপাতালে এসেছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্কের ভ্যাকসিন (Anti-Rabies Vaccine) দেওয়ার প্রক্রিয়া চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত