প্রতিদিনের বান্দরবান

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা

ছবি: প্রতিদিনের বান্দরবান

কক্সবাজারের ঈদগাঁওতে বৈধ কোনো কাগজপত্র না থাকায় 'রুরাল মেডিকেল প্র্যাকটিশনার' নামে একটি অবৈধ ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে পাটজাত মোড়ক ব্যবহার না করায় একটি অটো রাইস মিলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ঈদগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুরাতন ছাগল বাজার এলাকায় মোহাম্মদ মনজুর আলমের ভবনের দ্বিতীয় তলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে এবং নিম্নমানের পরিবেশে চিকিৎসাসেবা দিয়ে আসছিল ওই ক্লিনিকটি। এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে আকস্মিক অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযান চলাকালে ক্লিনিকের ভেতরে কাউকে পাওয়া যায়নি। তবে অবৈধভাবে পরিচালিত ওই ক্লিনিক থেকে গর্ভবতী নারীদের চেক-আপ ও ডেলিভারি করার সরঞ্জাম এবং অক্সিজেন সিলিন্ডার তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হয়। জব্দকৃত সরঞ্জামাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জিম্মায় রাখা হয়েছে।

এদিকে, একই অভিযানে ঈদগাঁও বাজারের ফরাজি অটো রাইস মিলে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার না করায় প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বলেন, "নানা অনিয়ম এবং অবৈধ কার্যক্রমের সত্যতা পাওয়ায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে এবং সেখান থেকে গর্ভবতী মহিলাদের চেক-আপ ও ডেলিভারির সরঞ্জামসহ অক্সিজেন সিলিন্ডার জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

অভিযান পরিচালনাকালে উপজেলার ইউএইচএফপিও ও তাঁর মেডিকেল টিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ঈদগাঁও থানা পুলিশ, আনসার সদস্য এবং গ্রামপুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত