বান্দরবানের লামায় পারিবারিক ও জায়গা-জমির বিরোধের জের ধরে মোঃ মহসিন (২৩) নামের এক যুবককে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। হামলার পর গত তিনদিন ধরে ওই যুবক লামা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
আহত মহসিন লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদপুর পাড়ার মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে। গত সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রূপসীপাড়া অংহ্লা পাড়াস্থ ইউনিয়ন পরিষদের পেছনের রাস্তায় এই হামলার ঘটনা ঘটে।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসীপাড়া ইউনিয়নের মোহাম্মদপুর পাড়ায় মহসিনের দুলাভাই জহির উদ্দিনের একটি ৭ একরের বাগান রয়েছে। মহসিন ওই বাগানটি দেখাশোনা করতেন। এই বাগান জবরদখলের উদ্দেশ্যে গত সোমবার রাতে মোহাম্মদপুর পাড়ার জামাল উদ্দিনের ছেলে মোঃ রাজীব (২৫) এবং মুজিবুল হক মাস্টারের ছেলে মোঃ আশ্রাফ (২৬) লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে ওত পেতে থেকে মহসিনের ওপর অতর্কিত হামলা চালায়।
মহসিনের বড় বোন মোমেনা আক্তার জানান, "হামলাকারীরা আমাদের আত্মীয় হলেও বাগান দখলের জন্য মহসিনকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে না এলে ওরা তাকে ওই রাতেই মেরে ফেলতো। মহসিনের মাথার দুই পাশে গভীর কাটা জখম রয়েছে, কান দিয়ে রক্ত পড়ছে এবং সে বারবার বমি করছে। পিঠে ও হাতেও গুরুতর আঘাতের চিহ্ন আছে।"
তিনি আরও অভিযোগ করেন, হামলার পর থেকে আসামিরা এখন তাঁর স্বামী জহির উদ্দিনকেও প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে, যার কারণে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ঘটনায় আজ বুধবার সন্ধ্যায় আহত যুবকের বাবা মোহাম্মদ মহিউদ্দিন বাদী হয়ে লামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিয়েছেন।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা মহসিনকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। চমেক-এ প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে তাকে পুনরায় লামা হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
এদিকে, ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত মোঃ রাজীব ও মোঃ আশ্রাফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন