প্রতিদিনের বান্দরবান

আলীকদমে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন

ছবি: প্রতিদিনের বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র নতুন উপজেলা আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনে আগামী ৬ (ছয়) মাসের জন্য এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত এই কমিটিতে রশিদ আহমদ-কে আহ্বায়ক, আলী হায়দার রাব্বি-কে সদস্য সচিব এবং মোহাম্মদ হাবীব উল্লাহ-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক: ইদ্রিস আহমেদ, মো: হাসান আলী, মো: ফজল কাদের, নাসিমা আক্তার ও নিখিল ত্রিপুরা। সিনিয়র যুগ্ম সদস্য সচিব: বশির আহমেদ। যুগ্ম সদস্য সচিব: নুরুল ইসলাম শাহীন ও যাকোব ত্রিপুরা। সহ-সাংগঠনিক সম্পাদক: আরমান ত্রিপুরা ও আব্দুর রহমান এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নরবাট ত্রিপুরা।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন— মো: ইসহাক, রহমত উল্লাহ্, দীপ্ত কান্তি দাস, শাহীনা বেগম, সুভস ত্রিপুরা, নুসরাত সিদ্দিকা, মামুনুর রশিদ এবং আনোয়ার ইসলাম।

এক বিবৃতিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, "আলীকদম উপজেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করাই আমাদের মূল লক্ষ্য। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মূল স্রোতে সম্পৃক্ত করার পাশাপাশি স্থানীয় জনগণের সুখ-দুঃখে পাশে থেকে যোগাযোগ ও রাজনৈতিক কার্যক্রম জোরদার করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।"

নতুন দায়িত্ব পাওয়ার পর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্পিত দায়িত্ব সফলভাবে পালনে সর্বস্তরের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

রোববার, ১১ অক্টোবর ২০২৬

আলীকদমে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত