প্রতিদিনের বান্দরবান

রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ছবি: প্রতিদিনের বান্দরবান

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। এক মাসব্যাপী উপজেলার বিভিন্ন পাড়া বৌদ্ধ বিহারে ধাপে ধাপে কঠিন চীবর দান সম্পন্ন হওয়ার পর আজ (মঙ্গলবার) কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে সমাপনী এই মহোৎসবের আয়োজন করা হয়।

সকাল থেকেই নানান ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভিক্ষু সংঘের মঙ্গল কামনায় মুখর হয়ে ওঠে পুরো বিহার প্রাঙ্গণ। নির্ধারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল ৯টা ৩০ মিনিটে ভিক্ষু সংঘের পবিত্র পিণ্ডদানের মধ্য দিয়ে দিনের মূল ধর্মীয় কার্যক্রম শুরু হয়। বেলা ১১টা ৩০ মিনিটে আগত অতিথি ও পুণ্যার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় এবং দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় সদ্ধর্ম দেশনা।

রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ভদন্ত উঃ পঞ্ঞা নাইন্দা মহাথের-এর সভাপতিত্বে আয়োজিত এই পুণ্য অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য সাচিংপ্রু জেরী এমপি। বিশেষ দায়ক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা।

অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত ওয়াইন্নিতা থের এবং বিশেষ ধর্মদেশক ছিলেন তাইম্রংছড়া পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত চাইন্দাশ্রী ভিক্ষু। এ সময় অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করেন বান্দরবান জেলা ২নং কুহালং ইউনিয়নের ৮ম সংঘরাজ ও বাঘমারা পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সমা মহাথের।

উৎসবে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফারহান ফয়েজ, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, বিভিন্ন বিহারের অধ্যক্ষবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো দায়ক-দায়িকা।

উদযাপন কমিটির সভাপতি হ্লামং মারমা জানান, সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত ধর্মীয় কীর্তন এবং রাত ১টা থেকে নির্ধারিত পরবর্তী ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হবে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

আয়োজকরা জানান, কঠিন চীবর দান কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি ত্যাগ, সম্প্রীতি ও মৈত্রীর এক অনন্য বহিঃপ্রকাশ। এই মহোৎসব স্থানীয় সম্প্রদায়ের মাঝে শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত