কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয় আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুজনকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গ্রেপ্তার করে থানা পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) ঈদগাঁও থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত পরোয়ানাভুক্ত আসামিরা হলেন—উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালী এলাকার রমজান আলী, জালালাবাদের হিন্দুপাড়া এলাকার রানা কান্তি দে, পোকখালীর পূর্ব সিকদারপাড়া এলাকার জসিম উদ্দিন ও মোবারক এবং জালালাবাদ বাহারছড়ার জনু আরা বেগম ও মোজাফ্ফর আহমদ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমজান আলী চেকসংক্রান্ত মামলায় এবং রানা কান্তি দে যৌতুক নিরোধ আইনের মামলায় পরোয়ানাভুক্ত ছিলেন। অন্য চারজন পৃথক দুটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি।
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঈদগাঁও ভাদিতলা এলাকার ফারুক (২০) এবং জালালাবাদের ছাতিপাড়া এলাকার নুরুল আজিমকে গ্রেপ্তার করা হয়েছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেপ্তারকৃত আটজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন