প্রতিদিনের বান্দরবান

চকরিয়ার ওসির বিরুদ্ধে প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও মালামাল নেওয়ার অভিযোগ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে গভীর রাতে বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় এক সৌদি প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে ভাঙচুর ও মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ওয়ারেন্টভুক্ত আসামি খোঁজার কথা বলে পুলিশ সদস্যরা বাড়িতে ঢুকে লোহার দরজা, রড ও সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী নিয়ে গেছেন। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন প্রবাসী রিয়াদ।

গত সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে লামার ফাইতং এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া একটার দিকে ফাইতং ও আজিজনগর খাদ্যগুদাম থেকে বানিয়ারছড়া পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর পুলিশ সদস্যরা প্রবাসী রিয়াদের নির্মাণাধীন বাড়িতে প্রবেশ করেন। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, রাত পৌনে দুইটা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত বাড়িটিতে ভাঙচুর ও মালামাল সরিয়ে নেওয়ার ঘটনা চলে। এ সময় বাড়িতে থাকা স্বজন ও নির্মাণশ্রমিকদের সেখান থেকে চলে যেতে বলা হয়।

পরিবারের অভিযোগ, চকরিয়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তৌহিদকে খুঁজতে ওসি আরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বাড়িটিতে হানা দেয়। অভিযানে লামার ফাইতং ও চকরিয়ার হারবাং পুলিশ ফাঁড়ির সদস্যরাও অংশ নেন। একপর্যায়ে বাড়ির লোহার দরজা, রড ও সিমেন্ট খুলে পুলিশের সঙ্গে আনা ভ্যান ও ডাম্পারে তুলে নেওয়া হয়। একই সঙ্গে বাড়ির নির্মাণকাজ বন্ধ রাখার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন প্রবাসী রিয়াদ।

ভুক্তভোগী পরিবারের প্রশ্ন, ওয়ারেন্টভুক্ত আসামির বাড়ি না হওয়া সত্ত্বেও কেন অন্য জেলার সীমানায় ঢুকে একজন প্রবাসীর বাড়িতে গভীর রাতে অভিযান চালানো হলো? আসামি না পেলে নির্মাণসামগ্রী ভাঙচুর বা জব্দ তালিকা ছাড়া মালামাল নিয়ে যাওয়ার আইনগত ভিত্তি কী?

সৌদি আরব থেকে মুঠোফোনে প্রবাসী রিয়াদ বলেন, ‘আমি পাঁচ বছর ধরে প্রবাসে আছি। বোনের জামাইয়ের মাধ্যমে জায়গা কিনে কষ্টার্জিত অর্থে বাড়িটি নির্মাণ করছি, যার কাজ প্রায় শেষের দিকে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে পরিবারের সদস্যরা থানায় যেতেন। কিন্তু গভীর রাতে এভাবে ভাঙচুর ও মালামাল নিয়ে যাওয়ার কারণ কী? এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।’

রিয়াদের ভাই সালাউদ্দিন ও বোন তুহা, রুমা, লিজাসহ অন্য স্বজনরা জানান, গভীর রাতে পুলিশের এমন আচরণের পর থেকে পুরো পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে জানতে চাইলে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) পরিদর্শক শওকত হোসেন বলেন, ‘গতকাল রাতে আমি দায়িত্বে ছিলাম না, এসআই নাছির ও এসআই মনির নাইট ডিউটিতে ছিলেন। ওসির সঙ্গে অভিযানে গেলে তাঁর নির্দেশেই যাবেন, এখানে আমার অনুমতির প্রয়োজন হয় না। তবে আমি বিষয়টি খোঁজ নিচ্ছি।’

অভিযোগের বিষয়ে জানতে চকরিয়া থানার ওসি আরিফুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি আর ধরেননি।

একজন প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে গভীর রাতে অন্য থানার পুলিশের অভিযান, সড়ক বন্ধ রাখা এবং নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগটি স্থানীয়ভাবে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অভিযানের আইনগত প্রক্রিয়া ও মালামাল পরিবহনের বৈধতা যাচাইয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চকরিয়ার ওসির বিরুদ্ধে প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও মালামাল নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত