বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও লামা সীমান্তবর্তী কাগজিখোলা এলাকায় স্পট নিলামের নামে অবৈধ বালু পাচারকারীদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসানের বিরুদ্ধে। নামমাত্র মূল্যে প্রায় দুই লাখ ঘনফুট অবৈধ বালু নিলাম দেওয়া এবং একটি মাত্র স্তূপ সরাতে ৫০ দিনের দীর্ঘ মেয়াদ বেঁধে দেওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় কাগজিখোলা এলাকায় ইউএনও এনামুল হাসানের তত্ত্বাবধানে এই স্পট নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে জব্দ করা প্রায় দুই লাখ ঘনফুট বালু মাত্র ৩ লাখ ৩১ হাজার ৫০০ টাকায় নিলাম দেওয়া হয়।
অভিযোগ উঠেছে, একটি নির্দিষ্ট স্তূপের বালু পরিবহনে ৫০ দিন সময়ের কোনো প্রয়োজন নেই। মূলত এই দীর্ঘ মেয়াদের সুযোগ করে দিয়ে নিলামের আড়ালে ওই এলাকার শতাধিক পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের বৈধতা দেওয়া হয়েছে। এর ফলে সরকার একদিকে যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে, অন্যদিকে এলাকার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য চরম হুমকির মুখে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট কাগজিখোলা ছড়া ও আশপাশের খাল থেকে অবৈধভাবে বালু লুট করে আসছিল। এই নিলামের মাধ্যমে কার্যত সেই অবৈধ বালুখেকোদেরই রক্ষা করা হলো। এখন ৫০ দিন ধরে নিলামের কাগজ দেখিয়ে চক্রটি নির্বিঘ্নে বালু পাচার করবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান মুঠোফোনে বলেন, “প্রায় দুই লাখ ঘনফুট বালু স্পট নিলামে ৩ লাখ ৩১ হাজার ৫০০ টাকায় নিলাম দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত যাদের পেয়েছি, তাদের মধ্যেই নিয়ম মেনে নিলাম সম্পাদন করা হয়েছে।”
তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক নাজনীন সুলতানা। তিনি বলেন, “নিলামের নামে কোনো অবৈধ বালু ব্যবসায়ী যেন সুযোগ না পায়, তা বিবেচনা করা হবে। নিলাম কার্যক্রম প্রক্রিয়া সঠিক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন