বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের পর এক অস্ট্রেলিয়া প্রবাসীর পাঠানো প্রায় ৬০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে অন্য এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জমিলা খাতুন নামে এক নারীর বিরুদ্ধে। ভুক্তভোগী প্রবাসীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে অর্থ ও সম্পদ হাতিয়ে নেওয়ার পর গত বছর কক্সবাজারের মোহাম্মদ মফিজ নামে এক বিবাহিত ব্যক্তির সঙ্গে চলে যান জমিলা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী প্রবাসী জানান, প্রায় ১১ বছর আগে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঠান্ডাঝিরি গ্রামের কামাল হোসেনের মেয়ে জমিলা খাতুনের সঙ্গে পারিবারিকভাবে তাদের বিয়ের কথা চূড়ান্ত হয়। প্রবাসে থাকায় দেশে ফিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছিল। এরপর থেকেই তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। এমনকি জমিলাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি ও ভিসা প্রক্রিয়াও শুরু করেছিলেন বলে দাবি করেন তিনি।
অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের সম্পর্ক ও বিয়ের আশ্বাসে বিভিন্ন সময়ে ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমিলা খাতুনকে প্রায় ৬০ লাখ টাকা পাঠিয়েছেন ওই প্রবাসী। এসব লেনদেনের ব্যাংক স্টেটমেন্টসহ প্রয়োজনীয় নথিপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে। নগদ অর্থের পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রীও পাঠিয়েছিলেন তিনি।
ভুক্তভোগীর ভাষ্যমতে, তার পাঠানো অর্থে জমিলা নিজ এলাকায় ২৫ লাখ টাকা ব্যয়ে একটি দোতলা পাকা বাড়ি নির্মাণ করেন। এ ছাড়া জমিলার এক ভাইয়ের চাকরির ব্যবস্থা এবং আরেক ভাইকে কারাগার থেকে মুক্ত করতেও আর্থিক সহায়তা দেন তিনি।
প্রবাসীর অভিযোগ, তার বিদেশে অবস্থানের সুযোগে জমিলা কক্সবাজারের বাসিন্দা বিবাহিত মোহাম্মদ মফিজের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন। একদিকে প্রবাসীর কাছ থেকে অর্থ নেওয়া অব্যাহত রাখেন, অন্যদিকে গোপনে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৮ মার্চ জমিলা খাতুন মোহাম্মদ মফিজের সঙ্গে পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
দীর্ঘ ১১ বছরের সম্পর্কের এমন পরিণতি ও কষ্টার্জিত বিপুল অর্থ হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই প্রবাসী। তিনি জমিলা খাতুনের সন্ধান, আত্মসাৎকৃত অর্থ ও স্বর্ণালংকার ফেরত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জমিলা খাতুন ও মোহাম্মদ মফিজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন