প্রতিদিনের বান্দরবান

বান্দরবানের ঝরনায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

ছবি: সংগৃহীত

বান্দরবান জেলা সদরের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝরনায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে মিসকাত (১৫) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মিসকাত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণির পাঁচ-ছয়জন শিক্ষার্থী শৈলপ্রপাত এলাকায় বেড়াতে যায়। একপর্যায়ে তারা শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের অপর একটি ঝরনায় গোসল করতে নামে। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা ওপরে উঠে এলেও মিসকাতের কোনো খোঁজ পাওয়া যায়নি।

সহপাঠীরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও তার সন্ধান মেলেনি।

বান্দরবান ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আরিফ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও নিখোঁজ শিক্ষার্থী মিসকাতকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বান্দরবানের ঝরনায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

বান্দরবান জেলা সদরের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝরনায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে মিসকাত (১৫) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মিসকাত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণির পাঁচ-ছয়জন শিক্ষার্থী শৈলপ্রপাত এলাকায় বেড়াতে যায়। একপর্যায়ে তারা শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের অপর একটি ঝরনায় গোসল করতে নামে। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা ওপরে উঠে এলেও মিসকাতের কোনো খোঁজ পাওয়া যায়নি।

সহপাঠীরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও তার সন্ধান মেলেনি।

বান্দরবান ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আরিফ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও নিখোঁজ শিক্ষার্থী মিসকাতকে উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত