বান্দরবানের আলীকদম উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু চক্রবর্তী (৪২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কনস্টেবল (নং-৫৩১) হিসেবে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী গ্রামের সজল চক্রবর্তীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
বান্দরবান জেলা পুলিশ সুপারের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর পৌনে একটার দিকে (১২টা ৪৮ মিনিট) কনস্টেবল সাজু চক্রবর্তী আলীকদম থানার সরকারি ডাক বিলির কাজে মোটরসাইকেলযোগে লামা সার্কেল অফিসের উদ্দেশ্যে রওনা হন। পথে আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই পুলিশ বাসটি আটক করেছে।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার এক শোকবার্তায় কনস্টেবল সাজু চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো এই পুলিশ সদস্যের শোকসন্তপ্ত পরিবারের প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে এবং সরকারি বিধি মোতাবেক তার পরিবারকে আর্থিক সুবিধাসহ সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন