বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা যুবলীগের ব্যানারে একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে মিছিলটি ঠিক কোন স্থানে ও কখন করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজনগর ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল হালিম ও রাশেদের ফেসবুক পেজ থেকে সম্প্রতি মশাল মিছিলের ওই ভিডিওটি পোস্ট করা হয়। ৩৯ সেকেন্ডের ভিডিওটিতে কয়েকজনকে হাতে জ্বলন্ত মশাল ও ব্যানার নিয়ে সড়কে মিছিল করতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্থানীয়দের দাবি, ভিডিওটিতে যুবলীগ নেতা আব্দুল হালিম ও ছাত্রলীগ নেতা ইসমাইলকে উপস্থিত থাকতে দেখা গেছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় নানা আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকে মিছিলটির সময় ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার কেউ কেউ এটি পুরোনো বা অন্য কোনো সময়ের ফুটেজ হতে পারে বলেও ধারণা করছেন।
এ বিষয়ে জানতে চাইলে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মশাল মিছিলের ভিডিওটি আমাদের নজরে এসেছে। এটি কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। ঘটনার সত্যতা ও সংশ্লিষ্টদের বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন