বান্দরবানের লামা উপজেলায় স্কুল থেকে সার্টিফিকেট আনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের ৩ ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গত ১১ অক্টোবর সকাল ১১টার দিকে তারা বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর ফিরে আসেনি। নিখোঁজ তিন ছাত্রী একে অপরের বান্ধবী এবং তারা স্থানীয় ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বধুরঝিরীমুখ মুসলিম পাড়ার বাসিন্দা।
নিখোঁজ ছাত্রীরা হলো—তানিয়া সুলতানা, হালিমাতুস সাদিয়া এবং রেশি। তাদের মধ্যে দুইজন সপ্তম শ্রেণিতে এবং একজন নবম শ্রেণিতে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। এই ঘটনায় নিখোঁজদের পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সকাল ১১টার দিকে ওই তিন ছাত্রী অষ্টম শ্রেণির সার্টিফিকেট নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারা প্রথমে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে স্থানীয় ইয়াংছা বাজারে আসে। ওই অটোরিকশার চালক তাদের গন্তব্য জানতে চাইলে ছাত্রীরা প্রথমে মানিকপুর যাওয়ার কথা জানায়। পরবর্তীতে তারা ইয়াংছা বাজার থেকে তিনজনে মিলে ২০০ টাকা ভাড়ায় একটি টমটম নিয়ে কক্সবাজারের চকরিয়ার উদ্দেশে রওনা দেয় বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। কিন্তু এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এবং সম্ভাব্য সব জায়গায় খুঁজেও স্বজনেরা তাদের কোনো হদিস পাননি।
এদিকে নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে ও তাদের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এই বিষয়ে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুফিজ উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সার্টিফিকেট নেওয়ার কথা বলে ৩ ছাত্রী নিখোঁজ হওয়ার বিষয়টি তাদের পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়নি। গণমাধ্যমকর্মীদের মাধ্যমেই বিষয়টি আমি প্রথম শুনলাম। তবে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা খোঁজখবর নিচ্ছি।"
নিখোঁজ কোমলমতি এই তিন ছাত্রীর সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে তাঁদের পরিবার। যদি কোনো সহৃদয় ব্যক্তি বিবরণের সাথে মিল থাকা এই তিন ছাত্রীর সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া পারিবারিক মোবাইল নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের নম্বর:
মোবাইল: 01577155331
মোবাইল: 01690174878

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন