বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৩টায় প্রেসক্লাবের হলরুমে সরাসরি ভোটগ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক আবদুল হামিদ।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন সদস্য মোহাম্মদ তৈয়ব উল্লাহ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. ইউনুছ।
নির্বাচনে মোট ১৩ জন সদস্যের মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৮ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মো. আমিনুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মাঈনুদ্দীন খালেদ পান ৫ ভোট। সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক যুগান্তর ও এশিয়া টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল।
অন্য পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে আবদুর রশিদ, সহ-সভাপতি পদে মাহমুদুল হক বাহাদুর ও ইফসান খান ইমন, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ ইউনুস, যুগ্ম সম্পাদক পদে জয়নাল আবেদীন টুক্কু, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে সানজিদা আক্তার রুনা, দপ্তর ও প্রচার সম্পাদক পদে হাফিজুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সম্পাদক পদে মো. শাহীন এবং নির্বাহী সদস্য পদে আবদুল হামিদ ও মোহাম্মদ তৈয়ব উল্লাহ।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, “প্রেসক্লাবের সকল সদস্যকে সঙ্গে নিয়ে পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা কাজ করবো।”
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল বলেন, “নাইক্ষ্যংছড়ির সাংবাদিকদের মধ্যে ঐক্য জোরদার করা এবং একটি শক্তিশালী, সক্রিয় প্রেসক্লাব গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সাংবাদিকরাও নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে সাংবাদিকতার মান উন্নয়ন ও স্থানীয় সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন