প্রতিদিনের বান্দরবান

লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

ছবি: প্রতিদিনের বান্দরবান

বান্দরবানের লামা উপজেলায় সাধারণ দরিদ্র জনগোষ্ঠীর মানুষের চোখের সুচিকিৎসা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল)  সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এই ক্যাম্প পরিচালিত হয়।

লামা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের কারিগরি সহযোগিতায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মো. আবুল কাসেম এবং ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ নারী-পুরুষ ও শিশু চক্ষু সেবা নিতে ভিড় জমান। বিশেষজ্ঞ চিকিৎসকরা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করেন।

উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে সেবা নিতে আসা রোগীরা জানান, স্থানীয় পর্যায়ে এ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই ক্যাম্প বড় ধরনের সুবিধা বয়ে এনেছে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর চক্ষু সেবার জন্য চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউএনও এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে বেশির ভাগ ওষুধের ব্যবস্থা করা হয়েছে জানান তিনি।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

বান্দরবানের লামা উপজেলায় সাধারণ দরিদ্র জনগোষ্ঠীর মানুষের চোখের সুচিকিৎসা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল)  সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এই ক্যাম্প পরিচালিত হয়।

লামা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের কারিগরি সহযোগিতায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মো. আবুল কাসেম এবং ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ নারী-পুরুষ ও শিশু চক্ষু সেবা নিতে ভিড় জমান। বিশেষজ্ঞ চিকিৎসকরা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করেন।

উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে সেবা নিতে আসা রোগীরা জানান, স্থানীয় পর্যায়ে এ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই ক্যাম্প বড় ধরনের সুবিধা বয়ে এনেছে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর চক্ষু সেবার জন্য চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউএনও এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে বেশির ভাগ ওষুধের ব্যবস্থা করা হয়েছে জানান তিনি।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত