প্রতিদিনের বান্দরবান

লামায় রিভার সাইড রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ

ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরি রিভার সাইড রিসোর্টে বেড়াতে এসে চরম হেনস্তার শিকার হয়েছেন এক নারী পর্যটক। গত ২৫ জুন (২০২৬) রিসোর্টের মালিক রাশেদ ও তার সাথে থাকা একদল যুবকের বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণের চেষ্টা এবং বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণের মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠে।

সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী শারীরিকভাবে অসুস্থ থাকায় কোনোমতে ধর্ষণের হাত থেকে রক্ষা পান। তবে অপরাধীরা এখানেই ক্ষান্ত হয়নি; তারা ওই নারীর বিবস্ত্র ছবি ও ভিডিও ধারণ করে চরম মানসিক ও শারীরিক নির্যাতন চালায়।

এই ন্যাক্কারজনক ঘটনায় ভুক্তভোগী নারী পর্যটকের সাথে থাকা পুরুষ সঙ্গী বাদী হয়ে লামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​পর্যটন নগরী হিসেবে পরিচিত পার্বত্য অঞ্চলে বেড়াতে এসে পর্যটকদের এমন নিরাপত্তা হীনতা এবং পাশবিক নির্যাতনের শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। সচেতন মহলের দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে রিসোর্ট মালিক রাশেদ ও তার সহযোগী অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বুধবার, ১২ আগস্ট ২০২৬

লামায় রিভার সাইড রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরি রিভার সাইড রিসোর্টে বেড়াতে এসে চরম হেনস্তার শিকার হয়েছেন এক নারী পর্যটক। গত ২৫ জুন (২০২৬) রিসোর্টের মালিক রাশেদ ও তার সাথে থাকা একদল যুবকের বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণের চেষ্টা এবং বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণের মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠে।

সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী শারীরিকভাবে অসুস্থ থাকায় কোনোমতে ধর্ষণের হাত থেকে রক্ষা পান। তবে অপরাধীরা এখানেই ক্ষান্ত হয়নি; তারা ওই নারীর বিবস্ত্র ছবি ও ভিডিও ধারণ করে চরম মানসিক ও শারীরিক নির্যাতন চালায়।

এই ন্যাক্কারজনক ঘটনায় ভুক্তভোগী নারী পর্যটকের সাথে থাকা পুরুষ সঙ্গী বাদী হয়ে লামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​পর্যটন নগরী হিসেবে পরিচিত পার্বত্য অঞ্চলে বেড়াতে এসে পর্যটকদের এমন নিরাপত্তা হীনতা এবং পাশবিক নির্যাতনের শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। সচেতন মহলের দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে রিসোর্ট মালিক রাশেদ ও তার সহযোগী অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত