প্রতিদিনের বান্দরবান

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৩

ছবি: প্রতিদিনের বান্দরবান

বান্দরবানের লামা থানা পুলিশের বিশেষ অভিযানে এক গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ২৩ আগস্ট ২০২৬ইং তারিখে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ কাইছার হামিদের তত্ত্বাবধানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে থানার এএসআই (নিরস্ত্র) মোঃ রায়হান উদ্দীনের নেতৃত্বে একটি টিম গণধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইউছুপ প্রকাশ মামুনকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত মামুন লামা পৌরসভার ০৮নং ওয়ার্ডের লাইনঝিরি এলাকার মোঃ জাকের হোসেন কবিরের ছেলে।

একই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে লামা থানার নিয়মিত মামলার আরও ২ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, অপরাধ দমনে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে আজ আইনগত প্রক্রিয়া ও বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

বান্দরবানের লামা থানা পুলিশের বিশেষ অভিযানে এক গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ২৩ আগস্ট ২০২৬ইং তারিখে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ কাইছার হামিদের তত্ত্বাবধানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে থানার এএসআই (নিরস্ত্র) মোঃ রায়হান উদ্দীনের নেতৃত্বে একটি টিম গণধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইউছুপ প্রকাশ মামুনকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত মামুন লামা পৌরসভার ০৮নং ওয়ার্ডের লাইনঝিরি এলাকার মোঃ জাকের হোসেন কবিরের ছেলে।

একই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে লামা থানার নিয়মিত মামলার আরও ২ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, অপরাধ দমনে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে আজ আইনগত প্রক্রিয়া ও বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত