প্রতিদিনের বান্দরবান

ঈদগড়ের বড়খালে সেতু নেই, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ছবি: প্রতিদিনের বান্দরবান

কক্সবাজারের রামু উপজেলার পাহাড়ী জনপদ ঈদগড়ের বরইচর এলাকার 'ঈদগড় বড় খাল'-এ একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ রূপ নেয় চরম ঝুঁকিতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদগড়ের বরইচর, রাঙ্গাঝীরি এবং এর আশপাশের এলাকার হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য এই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বড় খালের ওপর কোনো সেতু না থাকায় বছরের পর বছর ধরে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

শুষ্ক মৌসুমে কোনোমতে চলাচল করা গেলেও, বর্ষাকালে খালের পানি বৃদ্ধি পাওয়ায় পারাপার একেবারেই বিপজ্জনক হয়ে ওঠে। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এলাকার নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অনেক সময় হাঁটু থেকে কোমর সমান পানি ভেঙে হেঁটে খাল পার হতে হয়। 

শুধু মানুষই নয়, গৃহপালিত গবাদি পশুও একই কায়দায় ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। এর ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি ব্যাহত হচ্ছে নিত্যদিনের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন।

স্থানীয় বাসিন্দা শাহাব উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, "দীর্ঘদিন ধরে এখানে একটি টেকসই সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অথচ এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে বাইশারী ও রাঙ্গাঝীরি এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং আমাদের দীর্ঘদিনের এই কষ্টের অবসান ঘটবে।"

এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও জননিরাপত্তার স্বার্থে ঈদগড় বড় খালের ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঈদগড়ের বড়খালে সেতু নেই, চরম দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত