প্রতিদিনের বান্দরবান

লামায় ৬ বছরের শিশুকে ধর্ষণ, দুই কিশোর আটক

ছবি: প্রতিদিনের বান্দরবান

বান্দরবানের লামা উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ।আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃতদের মধ্যে একজনের বয়স ১৪ বছর এবং অন্যজনের বয়স ১২ বছর বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া যায়, দুপুর দুইটার দিকে খাওয়া দাওয়া শেষে ভিকটীমের মা মেয়েকে পাশের বাসায় রেখে মাদ্রাসা পড়ুয়া ছেলেকে মাদ্রাসা থেকে আনতে যায়। মেয়েটি বাড়ির পাশে অন্যান্য ছোট ছোট মেয়েদের সাথে খেলছিল। তখন অভিযুক্ত দুই জন তাকে খেলা থেকে ডেকে নিয়ে পাশের একটি বাগানে ধর্ষণ করে।

মেয়েটির প্রচুর ব্লিডিং (রক্তক্ষরণ) হওয়ায় সাথে সাথে তাকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানান আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম।

আজিজনগর পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দুইজনকে আটক করেছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

লামায় ৬ বছরের শিশুকে ধর্ষণ, দুই কিশোর আটক

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বান্দরবানের লামা উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ।আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃতদের মধ্যে একজনের বয়স ১৪ বছর এবং অন্যজনের বয়স ১২ বছর বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া যায়, দুপুর দুইটার দিকে খাওয়া দাওয়া শেষে ভিকটীমের মা মেয়েকে পাশের বাসায় রেখে মাদ্রাসা পড়ুয়া ছেলেকে মাদ্রাসা থেকে আনতে যায়। মেয়েটি বাড়ির পাশে অন্যান্য ছোট ছোট মেয়েদের সাথে খেলছিল। তখন অভিযুক্ত দুই জন তাকে খেলা থেকে ডেকে নিয়ে পাশের একটি বাগানে ধর্ষণ করে।

মেয়েটির প্রচুর ব্লিডিং (রক্তক্ষরণ) হওয়ায় সাথে সাথে তাকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানান আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম।

আজিজনগর পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দুইজনকে আটক করেছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত