বান্দরবান পার্বত্য জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের সংকট চরম আকার ধারণ করেছে। জেলার ৪৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৪৪টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। অর্থাৎ অর্ধেকেরও বেশি বিদ্যালয়ে কোনো স্থায়ী প্রধান শিক্ষক নেই। এর পাশাপাশি সহকারী শিক্ষকের ২ হাজার ৩৯টি পদের মধ্যে ৬১টি পদও খালি রয়েছে। এতে বিদ্যালয়গুলোর নিয়মিত পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, উপজেলার মধ্যে রুমা উপজেলায় প্রধান শিক্ষকের সংকট সবচেয়ে বেশি। এই উপজেলার ৬৮টি বিদ্যালয়ের মধ্যে ৫৪টিতেই প্রধান শিক্ষক নেই। এছাড়া থানচির ৩৮টির মধ্যে ৩২টিতে, আলীকদমের ৫০টির মধ্যে ৩৮টিতে, রোয়াংছড়ির ৬২টির মধ্যে ৪১টিতে, নাইক্ষ্যংছড়ির ৫৬টির মধ্যে ৩৩টিতে, লামার ৮৫টির মধ্যে ৩৫টিতে এবং বান্দরবান সদর উপজেলার ৭৬টি বিদ্যালয়ের মধ্যে ১১টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দুর্গম পাহাড়ি এলাকার বিদ্যালয়গুলোতে এই সংকট আরও তীব্র।
দীর্ঘদিন প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্বে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে তাদের একদিকে প্রশাসনিক ও দাফতরিক কাজ সামলাতে হচ্ছে, অন্যদিকে শ্রেণিকক্ষেও পাঠদান করতে হচ্ছে। এতে তাদের পাঠদানের সময় কমে যাচ্ছে এবং অন্য শিক্ষকদের ওপর অতিরিক্ত ক্লাসের চাপ তৈরি হচ্ছে। শুধু শিক্ষক নয়, অনেক বিদ্যালয়ে দপ্তরির পদও নেই। ফলে বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঘণ্টা বাজানোসহ বিভিন্ন দাফতরিক কাজও শিক্ষকদেরই করতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে বান্দরবানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল ২১৯টি। এরপর প্রায় ৪০ বছরে আরও ২১৬টি বিদ্যালয় জাতীয়করণ করা হলেও সে অনুযায়ী শিক্ষক ও কর্মচারীর সংখ্যা বাড়েনি। লামা উপজেলার তাউ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক চুমপুং ম্রো ও মারাং ম্রো বলেন, প্রাথমিক শিক্ষা শিশুর শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি। এই পর্যায়ে দীর্ঘস্থায়ী শিক্ষকসংকট ভবিষ্যৎ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। শিক্ষার মান রক্ষায় দ্রুত শিক্ষক নিয়োগ ও পদোন্নতির উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এই বিষয়ে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিণয় চাকমা জানান, সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু হবে। তবে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৮০ শতাংশ পদোন্নতি এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের বিধান রয়েছে। জেলা পরিষদের মাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগের বিধান থাকলেও প্রধান শিক্ষক নিয়োগের এখতিয়ার তাদের নেই। বিষয়টি জেলা পরিষদ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর বলেন, প্রাথমিক শিক্ষা বিভাগটি বান্দরবান জেলা পরিষদের ন্যস্ত বিভাগ। ইতিমধ্যে ৪২টি সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে প্রধান শিক্ষকের পদে পদোন্নতি বা নিয়োগ দেওয়ার এখতিয়ার জেলা পরিষদের নেই। এ পদে নিয়োগ পিএসসির (Public Service Commission) মাধ্যমে হয়ে থাকে। শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন