প্রতিদিনের বান্দরবান

মালয়েশিয়া পাঠানোর প্রলোভন: টেকনাফে বন্দি ১৭ যুবক উদ্ধার, অনেকেই লামা-ইয়াংছার

ছবি: সংগৃহীত

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে আটকে রাখা ১৭ যুবককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি), সিপিসি-১-এর একটি দল তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারকৃতদের মধ্যে অনেকেই বান্দরবানের ইয়াংছা এলাকার বাসিন্দা। আইনগত প্রক্রিয়া শুরুর পর তাদের মধ্যে লামার মো. জাফর আলম, মো. নুরুল হুদা, মো. শাহিন শাহরিয়ার হৃদয়, মো. বেলাল, মো. রফিকুল ইসলাম, মো. সাফায়েত হোসেন এবং মো. জাফর আলমের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে অভিযানের সময় টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়।

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি)-এর মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

তিনি জানান, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র অসহায় কিছু মানুষকে অবৈধ উপায়ে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বসতবাড়িতে জড়ো করেছে—এমন গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সেখানে অভিযান চালানো হয়। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে বন্দি দশা থেকে ১৭ জন পুরুষকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক আরও জানান, উদ্ধারকৃত ভিকটিমদের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পলাতক ও অজ্ঞাতনামা পাচারকারীদের শনাক্ত ও গ্রেফতারে এসআরবি-১৫-এর গোয়েন্দা নজরদারি এবং তৎপরতা জোরদার করা হয়েছে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, দালালেরা দীর্ঘদিন ধরে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে অসহায় যুবকদের মানবপাচারের ফাঁদে ফেলছে। মানুষের স্বপ্ন নিয়ে এই নির্মম ব্যবসা বন্ধে এবং দালালচক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মালয়েশিয়া পাঠানোর প্রলোভন: টেকনাফে বন্দি ১৭ যুবক উদ্ধার, অনেকেই লামা-ইয়াংছার

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত