কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে একটি টমটম (ইজিবাইক) অটোরিকশার গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা একাধিক গাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে হারবাং বাসস্টেশন সংলগ্ন সারফরাজ মার্কেটের নিচতলায় এই অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
গ্যারেজ পরিচালক আরমান উল্লাহ শিকদার জানান, তার গ্যারেজের দুটি কক্ষের মধ্যে ঘটনার সময় তিনি দ্বিতীয় কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ প্রথম কক্ষ থেকে বিকট শব্দ শুনে তিনি দ্রুত এগিয়ে যান এবং আগুন দেখতে পান। নিজস্ব অগ্নিনির্বাপণ গ্যাস সিলিন্ডার দিয়ে তিনি সাধ্যমতো আগুন নেভানোর চেষ্টা করলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তিনি গ্যারেজ থেকে বের হয়ে চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় জনতা সারফরাজ মার্কেটের পঞ্চম তলা ও হারবাং সিটি সেন্টারের তৃতীয় তলার ছাদে উঠে পানি নিক্ষেপ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
এই অগ্নিকাণ্ডে গ্যারেজে থাকা একাধিক টমটম অটোরিকশা সম্পূর্ণ পুড়ে গেছে। একমাত্র জীবিকার মাধ্যম হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন গ্যারেজ পরিচালক আরমান উল্লাহ। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "এই গ্যারেজটিই ছিল আমার একমাত্র জীবিকার মাধ্যম। আগুনে গ্যারেজ ও গাড়িগুলো পুড়ে যাওয়ায় আমি এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছি। কীভাবে সংসার চালাব, তা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছি।"
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট বিবরণ জানা যাবে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন