প্রতিদিনের বান্দরবান

মহেশখালীতে দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

ছবি: প্রতিদিনের বান্দরবান

কক্সবাজারের মহেশখালীতে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ ৫০ পরিবারের মাঝে ৫০ বান্ডিল ঢেউটিন ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

সহায়তা বিতরণকালে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, “প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হচ্ছে।

ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা প্রকৌশলী মো. বনি আমিন জনি, মহেশখালী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছিলেন। ঢেউটিন ও নগদ অর্থের এ সহায়তা ঘর পুনর্নির্মাণ এবং স্বাভাবিক জীবনে ফিরতে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মহেশখালীতে দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের মহেশখালীতে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ ৫০ পরিবারের মাঝে ৫০ বান্ডিল ঢেউটিন ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

সহায়তা বিতরণকালে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, “প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হচ্ছে।

ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা প্রকৌশলী মো. বনি আমিন জনি, মহেশখালী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছিলেন। ঢেউটিন ও নগদ অর্থের এ সহায়তা ঘর পুনর্নির্মাণ এবং স্বাভাবিক জীবনে ফিরতে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত