জমকানো আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানের লামায় দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা 'কালবেলা'র ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে লামা প্রেসক্লাব হলরুমে (৩য় তলা) এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় দৈনিক কালবেলার লামা প্রতিনিধি বিপ্লব দাশের সার্বিক তত্ত্বাবধানে এই জাকজমকপূর্ণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ, লামা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক নুরুল করিম আরমান।
প্রধান অতিথির বক্তব্যে লামা থানার ওসি কায়ছার হামিদ বলেন, "বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিক কালবেলা ইতোমধ্যেই পাঠকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। দেশ ও সমাজের কল্যাণে পত্রিকাটির এই নীতি অনুসরণ ও ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।" তিনি কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
স্বাগত বক্তব্যে দৈনিক কালবেলার লামা প্রতিনিধি বিপ্লব দাশ বলেন, "নবযাত্রার চার বছরে কালবেলা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। মানুষের বাক ও চিন্তার স্বাধীনতায় জনগণের পক্ষে কথা বলাই এই পত্রিকার মূল লক্ষ্য।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও জিটিভি প্রতিনিধি মোহাম্মদ ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক সাহাব উদ্দিন রিটু, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, লামা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম, সি. সহ-সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সহ-সভাপতি উজ্জ্বল বড়ুয়া, প্রবীণ সাংবাদিক এস কে খগেশ চন্দ্র খোকন, সাংবাদিক আনোয়ার হোসেন ও শফিকুল ইসলাম।
এছাড়াও কালবেলার আলীকদম প্রতিনিধি সুজন চৌধুরী, দৈনিক দৈনন্দিন প্রতিনিধি মো. হাসান, দৈনিক সংবাদ দিগন্ত প্রতিনিধি ইনতাজ হোসেন, সাংবাদিক আব্দুল ওহাব, টিআই মাহামুদ, এস এম আকাশ এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন