কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) থেকে ছিটকে সড়কে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে চকরিয়ার চিরিংগা-বদরখালী সড়কের বাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম নওশাদ শরীফ নূর (১২)। সে চকরিয়া পৌরসভার বাটাখালীর খোন্দকার পাড়ার প্রবাসী মোহাম্মদ ইউছুফের ছেলে ও চকরিয়া গ্রামার স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় লোকজন বলেন, ইজিবাইকে যাওয়ার সময় নওশাদ হঠাৎ ছিটকে সড়কের ওপর পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই শিক্ষার্থী। ট্রাকটি দ্রুতগতিতে স্থান ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির পরিবার জানিয়েছেন, নওশাদ শরীফ সকালে প্রাইভেট পড়তে যাচ্ছিল। বাড়ির কাছ থেকে ইজিবাইকে ওঠে সে। দক্ষিণ বাটাখালী এলাকায় টমটম থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় সে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, থানার কাছেই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি দ্রুতগতিতে স্থান ত্যাগ করায় আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশের চেষ্টা চলমান আছে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন