প্রতিদিনের বান্দরবান

লামায় ৬০ বছরের এক ম্রো বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

ছবি: প্রতীকি

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে এক ম্রো বৃদ্ধাকে (৬০) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৫ মে) দুপুরে গজালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চিন্তাবর পাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লামা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, গত ৫ মে ঘটনার দিন দুপুরে ভিকটিম কাইওর ম্রো (৬০) তাঁর ছোট ছেলে খিয়াং ম্রো-এর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে নিজ ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। দুপুর আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে ঘরে কেউ না থাকার সুযোগে একই পাড়ার বাসিন্দা মাংইয়া ওরফে ইয়াদুই ম্রো (৫২) ঘরে প্রবেশ করে। এ সময় বৃদ্ধার ইচ্ছার বিরুদ্ধে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত মাংইয়া একই পাড়ার লেংপুং ম্রো-এর ছেলে।

এই ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর গত ৭ মে লামা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৬; নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)।

এদিকে এই ন্যক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ম্রো সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই মামলা রেকর্ড করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

লামায় ৬০ বছরের এক ম্রো বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত