প্রতিদিনের বান্দরবান

নাইক্ষ্যংছড়িতে কাঠ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা, আটক ১

ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক পরিত্যক্ত ক্যায়াং ঘরের উঠান থেকে জাফর আলম বাবুল (৪৬) নামে এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অংথোয়াই চিং মারমা নামে একজনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের চাদুপাড়া এলাকার একটি পরিত্যক্ত ক্যায়াং ঘরের উঠানে ওই ব্যবসায়ীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। 

নিহত জাফর আলম বাইশারী ইউনিয়নের তিতারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চাদুপাড়ার ধুংচাই মেম্বারের পরিত্যক্ত ক্যায়াং ঘরের উঠানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে বাইশারী তদন্ত কেন্দ্রের এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতিমধ্যেই একই এলাকার বাসিন্দা অংথোয়াই চিং মারমাকে আটক করা হয়েছে। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নাইক্ষ্যংছড়িতে কাঠ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা, আটক ১

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক পরিত্যক্ত ক্যায়াং ঘরের উঠান থেকে জাফর আলম বাবুল (৪৬) নামে এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অংথোয়াই চিং মারমা নামে একজনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের চাদুপাড়া এলাকার একটি পরিত্যক্ত ক্যায়াং ঘরের উঠানে ওই ব্যবসায়ীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। 

নিহত জাফর আলম বাইশারী ইউনিয়নের তিতারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চাদুপাড়ার ধুংচাই মেম্বারের পরিত্যক্ত ক্যায়াং ঘরের উঠানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে বাইশারী তদন্ত কেন্দ্রের এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতিমধ্যেই একই এলাকার বাসিন্দা অংথোয়াই চিং মারমাকে আটক করা হয়েছে। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত