প্রতিদিনের বান্দরবান

কক্সবাজারে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরে সড়ক দুর্ঘটনায় তৌহিদুর রহমান সোহেল নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক একটার দিকে শহরে কস্তুরাঘাট নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুর রহমান সোহেল কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার জহির আহমেদের ছেলে। তিনি চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজের অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

নিহতের মামা নাছির জানান, দুপুরে ভারুয়াখালী থেকে কক্সবাজার শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে কস্তুরাঘাট নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী টমটম তাকে ধাক্কা দেয়।

এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তরুণ শিক্ষার্থী তৌহিদুর রহমান সোহেলের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

কক্সবাজারে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজার শহরে সড়ক দুর্ঘটনায় তৌহিদুর রহমান সোহেল নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক একটার দিকে শহরে কস্তুরাঘাট নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুর রহমান সোহেল কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার জহির আহমেদের ছেলে। তিনি চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজের অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

নিহতের মামা নাছির জানান, দুপুরে ভারুয়াখালী থেকে কক্সবাজার শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে কস্তুরাঘাট নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী টমটম তাকে ধাক্কা দেয়।

এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তরুণ শিক্ষার্থী তৌহিদুর রহমান সোহেলের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত