প্রতিদিনের বান্দরবান

পোকখালীতে মৎস্যঘেরে বিষ প্রয়োগ, ৮ চাষীর ব্যাপক ক্ষয়ক্ষতি

ছবি: প্রতিদিনের বান্দরবান

​ঈদগাঁও উপজেলার পোখখালী ফরিদ মৌলভীর ঘোনায় একটি বিশালাকার মৎস্যঘেরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া এই বিষে মুহূর্তেই ভেসে উঠেছে কোটি টাকার সম্পদ। রাতের এই নৃশংসতায় সর্বস্বান্ত হয়ে পড়েছেন ঘেরের ক্ষতিগ্রস্ত ৮ জন চাষি। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

​ক্ষতিগ্রস্ত চাষি মনজুর আলম ও বেলাল আহমদ জানান, তারা কজন মিলে ধারদেনা ও ঋণ নিয়ে প্রায় ১শত একর জমিতে দীর্ঘদিনের শ্রম ও ঘামে এই মাছ চাষ শুরু করেছিলেন। নিজেদের জমানো মূলধনের পাশাপাশি এনজিও,স্বজন দের কাছ থেকে ঋণ নিয়ে তাদের বিনিয়োগ ছিল প্রায় ৯০ লাখের মতো। মাছগুলো বাজারে বিক্রির একদম উপযুক্ত সময় হয়ে এসেছিল। ঠিক এই মুহূর্তেই দুর্বৃত্তরা তাদের স্বপ্ন ধূলিসাৎ করে দিল।

​তাদের অভিযোগ, গত শুক্রবার গভীর রাতে একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল ঘেরে প্রবেশ করে বিষ প্রয়োগ করে পালিয়ে যায়। শনিবার সকালে ঘেরে এসে তারা চারদিকে শুধু মৃত মাছ ভাসতে দেখেন। চাষিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজেদের টাকা ছাড়াও অনেক টাকা ঋণ ও ধারদেনা করে মাছ চাষ করেছিলাম। মাছ বিক্রির ঠিক আগমুহূর্তে এক রাতেই সব শেষ হয়ে গেল। আমরা এখন পুরোপুরি সর্বস্বান্ত ও দিশেহারা।

ঈদগাঁও উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী চাষিদের সুনির্দিষ্টভাবে অভিযুক্তদের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করার পরামর্শ দেয়া হয়েছে। মৎস্য বিভাগের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

​ঈদগাঁও থানা অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, ঘটনাটির তীব্র নিন্দা জানাচ্ছি। লিখিত অভিযোগ পেলেই দ্রুত তদন্ত শুরু করা হবে,বিষ প্রয়োগে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পোকখালীতে মৎস্যঘেরে বিষ প্রয়োগ, ৮ চাষীর ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত